মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারে ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে ৭ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ২৪০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সাভার মডেল থানার ব্যাংক কলোনী এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. সাইফুল ইসলাম (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান চালায়। আটককালে সাইফুলের কাছ থেকে প্রায় ২৪০ গ্রাম ওজনের ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল স্বীকার করেছে যে, সে দীর্ঘ দিন ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে পাইকারি দরে ইয়াবা এনে সাভারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।
ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, সাইফুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM