1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মেহেরপুরে সীমান্তের এক কিলোমিটারের মধ্যে বিপুল তেলের মজুদ জব্দ, গ্রেফতার ১

  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পঠিত

 

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে এই অভিযান পরিচালনা করে মেহেরপুর সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল।

পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ফারাবী ট্রেডার্সের গুদাম থেকে ২৬ ব্যারেলে মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের তারকাটা থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।

সীমান্তবর্তী এলাকায় এত বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

অভিযান শেষে লাইসেন্স ছাড়া তেল মজুদের দায়ে আবু সুফিয়ানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সীমান্তের তারকাটার এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুদের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। জব্দ করা তেল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD