1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ধামইরহাটে অবৈধভাবে পেট্রোল মজুদ: জরিমানা ও জব্দ অভিযান

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর ধামইরহাট থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে।

রবিবার (২৯ মার্চ ২০২৬) বিকাল ৫টা ৪৫ মিনিটে ধামইরহাট উপজেলার টি অ্যান্ড টি মোড় এলাকায় অবস্থিত মেসার্স আফজাল এন্ড ব্রাদার্স (পেট্রোল, কেরোসিন ও ডিজেল বিক্রয়কারী প্রতিষ্ঠান)-এ এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দোকানের মালিক মোঃ আফজাল হোসেন (পিতা: রিয়াজ উদ্দিন, মাতা: তমিজন বেগম), সাং উত্তর চকযদু, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ—এর দোকানে অবৈধভাবে ৫০০ লিটার পেট্রোল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদকৃত পেট্রোল জব্দ করে বিক্রয়লব্ধ ৫৮,৭৩৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার।
জেলা পুলিশ জানায়, নওগাঁ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD