1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: গোদাগাড়ীতে এসিল্যান্ডের কঠোর বার্তা।   

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২২৬ বার পঠিত

 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহীঃ

 

রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

অভিযানকালে তিনি উপজেলার প্রতিটি পেট্রোল পাম্পের তেলের মজুদ, পরিমাপ এবং বিক্রয় কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্প কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে সঠিক মূল্যে ও সঠিক পরিমাপে তেল বিক্রির নির্দেশ দেন। একই সাথে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং তেলের পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের মনিটরিং বজায় থাকলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD