1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১৫০০ পিছ ইয়াবাসহ ১ জন গ্রেফতার।

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

গত ২৯ মার্চ ২০২৬ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামস্থ অভিযুক্ত মোছাঃ শাপলা খাতুন এর বসতবাড়ির উঠান হতে রাত ১১.৩০ ঘটিকায় একজন মাদককারবারিকে ১৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোছাঃ শাপলা খাতুন (২৯)। মোছাঃ শাপলা খাতুন রাজশাহী জেলার চারঘাট থানার বালুদিয়ার গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ রাসেল আলীর স্ত্রী।

রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত ২৯ মার্চ ২০২৬ খ্রি. রাত ১১.১০ ঘটিকায় চারঘাট থানাধীন মালেকার মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামস্থ অভিযুক্ত মোছাঃ শাপলা খাতুন এর বসতবাড়ির উঠানে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত ২৯ মার্চ ২০২৬ খ্রি. রাত ১১.১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১১.৩০ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোছাঃ শাপলা খাতুনের দেহ নারী পুলিশ দ্বারা তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান কোচর হতে একটি সাদা রঙের পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

 

উল্লেখ্য যে, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাট থানার মাদককারবারি মোঃ রাসেল আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD