1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মাদকাসক্ত বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের ঘর দখল হামলা ভাংচুর

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় বড় ভাই কর্তৃক প্রবাসী ছোটয়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার(২৭ই মার্চ) দুপুরে উপজেলার চররুহিতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাদ্দার পোল নামক জায়গায় প্রবাসী লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পরিবারের ৩ সদস্য আহত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ভুক্তভুগী পরিবার সূত্রে জানা যায়,লিটন (৩৫) প্রবাসী তার মায়ের কাছ থেকে ৬ শতাংশ জমিন পাকাঘর সহ খরিদ করে বসবাস করে আসছে। লিটন প্রবাসে যাওয়ার পরে তার বড় ভাই তার স্ত্রীকে মেরে ঘর থেকে বের করে দিয়ে দীর্ঘদিন যাবত ইয়াবা গাঁজা বিক্রি করে আসছে। এলাকার কেউ বাঁধা দিলে মাদকাসক্ত ইয়াবা ব্যবসায়ী বড় ভাই সবাই কে দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করে। যার কারণে ভয়ে কেউ কথা বলে না। শুক্রবার বিকেলে লিটন তার স্ত্রী কে নিয়ে ঘরে প্রবেশ করতে গেলে তাদের কে মেরে বের করে দিয়ে ঘর ভাংচুর করে।

লিটন বলেন আমার মাদকাসক্ত বড় ভাই যে মাদক বিক্রির জন্য ১৫ বার জেল খেটেছে সে আমার ঘর দখল করেছে এবং ভাংচুর করে মালামাল সব নষ্ট করেছে আমি আমার ঘরে বসবাস করতে চায়।

অভিযুক্তেে মেজো ভাই শিপন বলেন এলাকার কিছু মানুষের প্ররোচনায় আমাদের সংসারে অশান্তি বড় ভাই কারো কথা মানেনা এমনকি আমাকেও না,আপনারা তার বিরুদ্ধে ব্যবস্হা নেন।

অভিযুক্ত হোসেন ঘরের বিরত দরজা জানালা বন্ধ করে ভিতরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার স্ত্রী নাজু বলেন আমাদের সমস্যা আমরা সমাধান করবো আপনারা চলে যান

ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু বলেন,উক্ত ঘটনায় আমি উপস্থিত ছিলাম হোসেন খুব খারাপ ছেলে সে কাউকে মানে না,সবাইকে দা নিয়ে দৌড়াই আজ আমাকে মরিচের পানি মেরেছে। সমাধান করা সম্ভব না

এই বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন,ঘটনার সাথে সাথে আমি ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। উক্ত বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগ অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD