1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

রিমন হোসেন, স্টাফ রিপোর্টার:

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের গৃহীত কর্মসূচীর সূচনা করেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণকে সাথে নিয়ে দূতাবাসের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া রিয়াদে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন এসময় দূতাবাসের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর দিবসটির তাৎপর্যের উপর আলোকপাত করে রিয়াদে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির সদস্য জনাব মামুনুর রশিদ এবং ডাঃ গোলাম হাসনাইন সোহান বক্তব্য রাখেন। পরিশেষে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রদূত তাঁর বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী সকল সূর্যসন্তান, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাগণের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অবস্থা তুলে ধরা এবং বাংলাদেশের স্বপক্ষে বিশ্ব জনমত গঠনে প্রবাসী বাংলাদেশিগণের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
রাষ্ট্রদূত প্রবাসে বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও সততার সঙ্গে নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব পালন করার মাধ্যমে দেশকে ইতিবাচকভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মহান স্বাধীনতার অদম্য চেতনাকে ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের সামগ্রিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি প্রবাসী বাংলাদেশিগণকে সতর্ক থাকা এবং স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান-প্রদান করা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD