1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ফরিদপুরে হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপ, অভিযানে নারী-পুরুষ সহ ৮ জন আটক।

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ বাজার এলাকায় অবস্থিত ‘রয়েল প্যালেস’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষ থেকে ৬ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এবং মাদ কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোট ৮টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম ও দীপ্ত চক্রবর্ত্তী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্ত্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে হোটেলটির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো হোটেল বা প্রতিষ্ঠানকে অনৈতিক কর্মকাণ্ডের আখড়া হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন গণমাধ্যমে হোটেলের আড়ালে অনৈতিক বাণিজ্যের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের দাবি, শহরের কিছু আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে গোপনে অসামাজিক কার্যকলাপ চলছিল। প্রশাসনের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD