1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

১৫ দিনের মধ্যেই শাহজাহানপুরের ব্রীজ চলাচলের উপযোগী করতে কমিটি গঠন করে দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউপি অফিস হতে শাহজাহানপুরে ইউপি অফিস সড়কে নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের উপর নির্মাণাধীন  ব্রীজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। এ সময় তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের এ্যাপ্রোচ রোড বাস্তবায়নের কাজ সম্পন্ন করে ব্রিজটি সচল করে জনসাধারণ ও পরিবহন চলাচলের উপযোগী করার নিমিত্তে সাত সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি সাংবাদিকের বলেন, ৮ কোটি টাকার রাস্তা ও ৭ কোটি টাকার ব্রীজের মূল অবকাঠামো নির্মাণ হলেও শুধুমাত্র সংযোগ এ্যাপ্রোচ না থাকায় দীর্ঘদিন ব্রীজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে আমাকে পরিদর্শন করে জনগণের ভোগান্তি দূর করতে ব্রীজটি চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমি এখানে এসেছি। মন্ত্রণালয় থেকে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত করে জনগণের চলাচলের উপযোগী করা হবে।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩ চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউপি অফিস হতে শাহজাহানপুরে ইউপি অফিস সড়কে নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের উপর ব্রীজ কাজ শুরু হয়। এরপর ৮ কোটি টাকার রাস্তা ও ৭ কোটি টাকার ব্রীজের মূল অবকাঠামো নির্মাণ হলেও শুধুমাত্র সংযোগ এ্যাপ্রোচ না থাকায় দীর্ঘদিন ব্রীজটি পরিত্যক্ত ছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD