1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা হতে ১৩৬গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী স্বামী- স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব -৫।         

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ২৪ মার্চ ২০২৬ খ্রিঃ ১৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে  রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সন্তোসপুর গ্রামস্থ জনৈক মোঃ সামসুল আলম এর ভাড়া বাসায় তল্লাশি করে ১৩৬ কেজি গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ০৩টি মোবাইল, ০৪টি সিম সহ মাদক ব্যবসায়ী স্বামী ১। মোঃ মজিবুর রহমান বকুল (৪৭), পিতা- মৃত সামসুল মিয়া, ও স্ত্রী ২। মোসাঃ সম্পা খাতুন (২৮), স্বামী-মোঃ মজিবুর রহমান বকুল, উভয় সাং-তুরাপুর (তাইগোর), থানা- পবা, এ/পি সাং-মহানন্দাখালী, থানা-পবা, জেলা- মহানগর রাজশাহীদ্বয়’কে গ্রেফতার করে । এসময় আসামি উক্ত বাড়ীর ভাড়াটিয়া মোঃ সামসুল আলম পালিয়ে যায়। ধৃত আসামিদ্বয় কে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও হেরোইন বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিক্রয়ের উদ্দেশ্যে  উক্ত বাড়ীতে মজুদ করে রেখেছিল মর্মে স্বীকার করে।

উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মামলা প্রকৃয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD