1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীতে পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।      

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর পবা থানার ভবানীপুর গুচ্ছ গ্রাম এলাকার মৃত হাতেম আলীর ছেলে মো: মিনারুল ইসলাম ওরফে লালন (৪০)।

গত ২০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত পৌনে ১১ টায় পবা থানার ভবানীপুর গুচ্ছ গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মিনারুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও পলাতক আসামি মোঃ রাজু আহমেদ (৪১), পিতা-মোঃ নুরু, সাং- ভবানীপুর, থানা-পবা, রাজশাহী মহানগরী এর ফেলে যাওয়া ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক  সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পলাতক ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD