1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জে যুবকদের উদ্যোগে ৫০০ মিটার রাস্তা সংস্কার।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১১ বার পঠিত

 

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর কিশোরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে কিশোরগঞ্জ ৬নং সদর ইউনিয়নের ইসমাইল যদুমনি দুই যুগের ভোগান্তির অবসান ঘটাতে উদ্যােগ নিয়েছেন স্থানীয় তরুনরা। সরকারি উদ্যােগের অপেক্ষা না করে নিজেদের শ্রম ও নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কারের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের শতাধিক তরুণ, বৃদ্ধ ও বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে অংশ নেন।তারা মাটি ফেলে রাস্তা সমতল করেন এবং ভাঙ্গা অংশগুলো মেরামত করে চলাচল উপযোগী করে তোলেন।

স্থানীয়দের ভাষ্যমতে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইসমাইল যদুমনির লুৎফর রহমান লুতুর বাড়ির মোড় পযর্ন্ত প্রায় ৫০০ মিটার পাকা রাস্তা দীর্ঘ দুইযুগ ধরে ছিল অবহেলিত। ইট ও কার্পেটিং ধসে পড়া গভীর গর্ত সৃষ্টি এবং কিছু অংশ খালের মধ্যে ধসে পড়ায় পথটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের পোহাতে হতো চরম দুর্ভোগ।

 

এই তরুণদের উদ্যােগে নেতৃত্ব দেন মোঃ সোহেল মিয়া, রাশেদুজ্জামান রাশেদ, সপুবসুনিয়াসহ শতাধিক স্বেচ্ছাসেবক।
ইউ’পি সদস্যের সঙ্গে কথা মোশাররফ হোসেন মশা বলেন দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা ছিল ভয়াবহ। অবশেষে তরুনদের উদ্যােগে কাজ শুরু হওয়ায় আমরা গর্বিত। স্থানীয় এক যুবক সোহেল মিয়া বলেন আমরা কাউকে দোষারোপ করি না। ভেবেছি গ্রামটা যেহেতু আমাদের উন্নয়নেও আমাদের দায়িত্ব তবে আমি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। জাতে করে আমাদের এই গ্রামীণ রাস্তারা অতিদ্রুত ভাবে পুনরায় সংস্কার করেন। এক পথচারী আশরাফ আলী বলেন প্রতিদিন শতাধিক শিক্ষার্থী, চাকরিজীবি, সাধারণ মানুষ এই পথ চলাচল করে।রাস্তা মেরামতের ফলে এখন তাদের যাতায়াত অনেক সহজ হবে বলে জানান তিনি।
দীর্ঘদিনের অবহেলার পর যুবসমাজের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের মাধ্যমে পথটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যদুমনির তরুণদের এই উদ্যােগ স্থানীয় উন্নয়নে এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD