
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আশিকুর রহমান মানিক মাষ্টার।
বৃহস্পতিবার বিকেলে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে।এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে,সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।মোঃ আশিকুর রহমান মানিক মাষ্টার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।