1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নিয়ামতপুরে বেল লতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।   

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বেল লতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু। দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভরাট হয়ে পড়া খালটি পুনরায় খননের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমন্তপুর ইউনিয়নের বেল লতা খালটি এক সময় এলাকার কৃষি, সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। কিন্তু বছরের পর বছর পলি জমে এবং বিভিন্ন স্থানে দখল ও অব্যবস্থাপনার কারণে খালটির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে আশপাশের কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দেয় এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটের কারণে কৃষকরা চরম ভোগান্তিতে পড়েন।

এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খালটি পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী খালটি পুনঃখনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটবে, জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে খাল পুনঃখননের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। তাদের আশা, খালটি পুনঃখনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা দূর হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, খাল ও জলাশয় রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশ ঘটবে।

এর আগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে বর্ষা মৌসুমের আগেই রাজশাহীতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়েছে।”

তার ধারাবাহিকতায় গত শনিবার সকাল ১০টায় পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গঙ্গোপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD