1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সৌদিতে আঘাত হানল ইরানের মিসাইল, বাংলাদেশিসহ নিহত ২

  • প্রকাশিতঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার : রিমন হোসেনঃ

মধ্য সৌদি আরবের আল-খার্জ অঞ্চলে চালানো এক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয় নাগরিক।

রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। নিহত বাংলাদেশির গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে মো: মোশাররফ হোসেন।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিহতদের জাতীয়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, প্রজেক্টটি রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। আল খারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

তবে হামলাটি কারা কোন পক্ষ থেকে চালানো হয়েছে তা জানা যায়নি।

এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড ঘোষণা দিয়েছিল, তারা আল-খারজসহ সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রাডার ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে এবং সেখানেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এই সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই ইরান কঠোর প্রতিশোধ নিতে শুরু করে। তারা এখন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

এই চরম উত্তেজনার ধারাবাহিকতায় মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD