1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাল রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন।      

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ২৭.০২.২০২৬ (শুক্রবার) সকাল ১০.৩০ মিনিটে রাজশাহী মহানগরির পদ্মা কমিউনিটি সেন্টারে মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের নব নিযুক্ত ভূমিমন্ত্রী জননেতা মো. মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য জনাব মো. মিজানুর রহমান মিনু রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন আজীবন সদস্য ও সম্মানিত উপদেষ্টা।

RCHSCAA কার্যনির্বাহী কমিটির সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল ও সাধারণ সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসুর নেতৃত্বে মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সৌজন্য সাক্ষাৎ করা হয়। অ্যালামনাইয়ের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে ভূমিমন্ত্রীকে এসোসিয়েশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয় এবং আগামী কর্মসূচীতে তাঁকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয় এবং তিনি আগ্রহসহকারে আমন্ত্রণ গ্রহণ করেন একইসাথে তিনি রাজশাহী কলেজ নিয়ে বেশকিছু স্মৃতিচারণ করেন।

শুভেচ্ছা বিনিময় সময়ে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের সিনিয়র এলামনাস ১৯৭৪ ব্যাচের আব্দুল মান্নান, আজীবন উপদেষ্টা রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ মো. হবিবুর রহমান, অ্যালামনাইয়ের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম বকুল, ১৯৮২ ব্যাচের ডা. মো. রইসউদ্দিন, অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ডা. মো. রানা মাহফুজুল হক, আবু হাসান মো. তোজাম্মেল হক চপল, খন্দকার মিজানুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক টি আই এম গোলাম মাওলা ডলার, সাংগঠনিক সম্পাদক এ্যাড মো. শাহিনুল হক মুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুজ্জামান, দপ্তর সম্পাদক মো. মিজানুল হক, যুগ্ম দপ্তর সম্পাদক এহসানুল আমিন ইমন, রাহুল সরকার, প্রচার সম্পাদক সুজা উদ্দিন আহমেদ, সাহিত্য সম্পাদক জুবাইদা পারভীন, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রব সাগর, সেলিনা খান সাথী, এস এম কামারুল বাহার আরিফ, মো. মনোয়ার হোসেন সেলিম, মোঃ আনিসুজ্জামান বিপ্লব প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD