1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমানঃ

কালুখালী প্রেসক্লাব-এর আয়োজনে রাজবাড়ীর কালুখালী উপজেলায় সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজ-এর বিজনেস পয়েন্টের ডিরেক্টর নাহিদুজ্জামান বিপ্লব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. ফজলুল হক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম, দৈনিক মাতৃকণ্ঠের প্রতিনিধি ও কালুখালী টুডের পরিচালক বোরহানউদ্দিন বিপ্লব, দৈনিক নাগরিক কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, দৈনিক নয়া কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশিকুর রহমান এবং দৈনিক মুসলিম টাইমসের প্রতিনিধি মো. এনামুল হক।

এ ছাড়া সাংবাদিক তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদুজ্জামান বিপ্লব বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। বস্তুনিষ্ঠতা, সততা ও সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। তিনি সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কলমকে আরও শক্তিশালী করার পাশাপাশি ইতিবাচক ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন ও মানবিক মূল্যবোধ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD