1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি;

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের ‘নূর মোহাম্মদ নগর’-এ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআনখানি, র্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল। নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠের বাড়িতে স্থাপিত স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন এবং বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের একটি চৌকস দল বীরশ্রেষ্ঠের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. নূর-ই আলম সিদ্দিকী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির,বীর মুক্তিযোদ্ধা কউসার উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা কামাল, তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা স্মরণ করে তাঁর আদর্শে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD