1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রমজান উপলক্ষে সিলেট নগরে পুলিশের বিশেষ নির্দেশনা জারি।

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন নির্দেশনা দিয়েছে মহানগর পুলিশ। পাশাপাশি জনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা জারি করা হয়েছে।

 

শনিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়েছে। নির্দেশনাটি শনিবার থেকে কার্যকর করার কথাও জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১ ডিসেম্বর সিলেট নগর এলাকায় রাত সাড়ে ৯টার পর হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যতীত সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল মহানগর পুলিশ। সিদ্ধান্তটি ৭ ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছিল। এবার পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

 

মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষে পোশাক ও বিপণিবিতানের দোকানগুলোর ক্ষেত্রে দোকান বন্ধ রাখার পূর্বের নির্ধারিত সময়সূচি প্রত্যাহার করা হলো। নগরের সড়ক ও বিপণিবিতানের সামনে হকার বসানো নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা করলে সংশ্লিষ্ট হকার ও দোকানমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো এবং নগরে নগদ টাকা বহনের ক্ষেত্রে নিরাপত্তাসহায়তার জন্য ‘জিনিয়া অ্যাপ’ ব্যবহার অথবা পুলিশ কন্ট্রোল রুমে (০১৩২০-৯৯১১৯২) অবহিত করার জন্য বলা হয়েছে।

পুলিশের গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চ স্বরে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি না করার আহ্বান জানানো হয়। গুজব ছড়ানো ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকেও সবাইকে বিরত থাকতে বলা হয়েছে। স্কুল ও কলেজ ছুটির পর শিক্ষার্থীরা যেন অহেতুক ঘোরাফেরা না করে—এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

রমজান মাসে ব্যবসা-বাণিজ্য ও জনচলাচল স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD