1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বিএসটিআইয়ের অভিযান : নওগাঁ সদর উপজেলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

নওগাঁ প্রতিনিধি :

​নওগাঁ সদর উপজেলায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত অভিযানে পণ্যের মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন না থাকায় এই দণ্ড দেওয়া হয়।

​বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া সূত্রে জানা গেছে, অভিযানে প্রথম মোবাইল কোর্টটি পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার। এসময় ইদুরবটতলী এলাকার মেসার্স জাহানারা এন্টারপ্রাইজকে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া সরিষার তেল বিক্রয় ও বিতরণ করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।

​অন্যদিকে, পার-নওগাঁর কাজীপাড়া এলাকায় দ্বিতীয় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজন। এসময় মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া ব্রেড, বিস্কুট ও কেক বাজারজাত করার অপরাধে মেসার্স আব্দুল্লাহ বিস্কুট ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয়। এই অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার।

​অভিযান শেষে বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান জেলায় নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD