1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক ।

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল।

শনিবার বিকেলে ৪ সিগন্যাল ব্যাটালিয়নের জয়পুরহাট, আক্কেলপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাদীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন সকাল ১০টার দিকে আক্কেলপুর থানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম হায়াত মাহমুদ নির্ঝর।

তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত আসামি হিসেবেও চিহ্নিত ছিলেন।

সেনা সূত্র জানায়, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে আক্কেলপুর অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল তালিকাভুক্ত অপরাধীদের খোঁজে এলাকায় অভিযান পরিচালনা করছিল। অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অভিযুক্তের বাড়িতে উপস্থিত হয় টহল দল।

পরবর্তীতে সেনা টহল দল তার বাড়ি থেকে তাকে আটক করে। পরে তাকে আক্কেলপুর আর্মি ক্যাম্পে নেয়া হয়। এরপর আক্কেলপুর থানা পুলিশ ক্যাম্পে উপস্থিত হয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ৪ সিগন্যাল ব্যাটালিয়নের জয়পুরহাট, আক্কেলপুর সরকারি টেকনিক্যাল কলেজের সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাদী জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD