1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মাগুরা-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

 

মুজাহিদ শেখ,শ্রীপুর (মাগুরা)প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মঙ্গলবার সকালে মাগুরা-১ আসনের (সদর-শ্রীপুর) বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও দায়িত্বশীল অন্য কর্মকর্তাগণ।

এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোস্তাক আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মেজর মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) দীপঙ্কর ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
সকাল ১০ টায় মাগুরা-১ আসনের শ্রীপুর উপজেলার বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করে একে একে শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ কেন্দ্রসমূহের অবকাঠামো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সিসি ক্যামেরা স্থাপন বিষয়সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের জানান “আপনারা জানেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মাগুরা জেলায় দু’টি সংসদীয় আসন, মাগুরা-১ ও মাগুরা-২। মাগুরা-১ মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত। আমরা আজ শ্রীপুর পরিদর্শনে এসেছি। আমাদের মাগুরা জেলায় ৩০১টি ভোট কেন্দ্র। মাগুরা-১ আসনের শ্রীপুর উপজেলায় ৫৮টি ভোটকেন্দ্র। এ সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতাভূক্ত। অতি ঝুঁকিপূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরীরে বডি ক্যামেরা থাকবে। ভোটকেন্দ্রের যাতায়াত, ভোট প্রদান ও নিরাপত্তা রক্ষার জন্য আমাদের সবকিছু প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই আমরা গণভোটের প্রচার-প্রচারণা শুরু করেছি। আমাদের সকল দপ্তরের মধ্যে কো-অর্ডিশন আছে। আমাদের সকল প্রস্তুতিই সম্পন্ন হয়েছে, আমরা শুধু অপেক্ষা করছি ১২ই ফেব্রুয়ারির জন্য।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD