1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সরকারি সেবায় অনগ্রসরদের অন্তর্ভুক্তি নিয়ে আরডিআরএসের কর্মশালা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার পঠিত

 

মোঃ মিনাজ ইসলাম পাটগ্রাম প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়
আরডিআরএস বাংলাদেশের ‘আরডিআরএস কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রাম’-এর আয়োজনে ‘সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি’ শীর্ষক এক কর্মশালা আজ পটগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের সম্মতিক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি সেবা সম্পর্কে অবহিতকরণ ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার সাহাসহ আরডিআরএস কর্মকর্তারা উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশের পক্ষে এসএএম মন্জুর কাদের, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার, আব্দুর রাজ্জাক, প্রোগ্রাম অফিসার, গোলজার রহমান, কমিউনিটি মবিলাইজার, মিজানুর রহমান, কমিউনিটি মবিলাইজার এবং ভরত চন্দ্র রায়, কমিউনিটি মবিলাইজার। বক্তারা সরকারি সেবায় সকলের সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পর্যায়ে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

কর্মশালায় গৃহীত সুপারিশসমূহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। ব্রোট ফুর ডি ভেল্টের সহায়তায় আয়োজিত এই কর্মশালার মাধ্যমে এসডিজি অর্জনে অবদান রাখার প্রত্যাশা প্রকাশ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD