1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

দিনাজপুর-৩ সদর আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

 

সাবু রায় ( বিকে) , দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর-৩ সদর আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির শত শত নেতাকর্মীর উপস্থিতিতে আজ দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর বিকল্প প্রার্থী হিসেবে আজ সোমবার দুপুর প্রায় ১টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপি সদস্য মোস্তফা কামাল মিলন, দিনাজপুর জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি রুবেল ইসলাম এবং জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর সদর আসনে বিএনপির মূল প্রার্থী হিসেবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মনোনীত ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই আজ মনোনয়নপত্র জমা দিয়েছি।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD