1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজবাড়ীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ নারী এতিম হয়ে গেল পিতৃিহীন ২ সন্তান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

ইমদাদুল হক রানাঃ

রাজবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ লতা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মুরগীর ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লতা বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শেকাড়া গ্রামের মরহুম খন্দকার শামসুজ্জোহার মেয়ে। তাঁর স্বামীর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামে। মাত্র আট মাস আগে স্ট্রোকজনিত কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর দুই জমজ সন্তান রিয়ান ও তাসকিনের পড়াশোনার সুব্যবস্থা করতে তিনি বহরপুর অক্সফোর্ড আইডিয়াল স্কুল এন্ড ক্যাডেট একাডেমিতে ভর্তি করিয়ে বহরপুর এলাকায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফ্লেক্সিলোড করার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ও বেপরোয়া মোটরসাইকেল লতাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে আইল্যান্ডের ওপর পড়ে যান। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত অবস্থায় লতাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার নিহতের বাবার বাড়ির পাশে জানাজা শেষে শেকাড়া শাহ পালোয়ান শাহ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত দোষী মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD