1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো প্রধানঃ

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, “মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে আত্মপরিচয় ও আত্মমর্যাদার সবচেয়ে গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনো দয়া নয়—এটি একটি জাতির সাহস, ত্যাগ ও সংগ্রামের ফসল। এই বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা ও লেখায় প্রতিফলিত হতে হবে। সাংবাদিকতা হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার এবং মানুষের অধিকার রক্ষার নির্ভীক কণ্ঠস্বর।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুতি মানেই ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।”

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “মহান বিজয় দিবস আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে সত্যের পক্ষে দাঁড়াতে। বীর শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা—কোনো চাপ, ভয় বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে কলমকে ন্যায়ের পথে চালিত করার। সত্য প্রকাশই হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মধ্য দিয়েই আমরা বিজয় দিবসের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।”

অনুষ্ঠানে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান (নিহাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, আল আমিন হোসেন ও মো. সুমন।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল আলম ইমন, আলফাজ হোসেন, আসগর আলী সাগর, তানজিলুল ইসলাম লাইক, ঈসাহাক আলী পিন্টু, সিরাজুল ইসলাম রনি, মেহেদী হাসান, আদিল শেখ, রুকাইয়া চৌধুরী, রাকিবুল হাসান শুভ, মোস্তাফিজুর রহমান, সৈয়দ মাসুদ, সোহাগ হোসেন, জিয়াউল হক, আব্দুল বশীর ডলার, অপু দাস, সাকিব, রাজা হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD