1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

রবিবার (১৪ ই ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১৪ ই ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, নড়াইল পৌরসভা, জেলা পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও দোয়া করা হয়।
নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পূর্বক বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল।
এ সময় নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD