1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

সদরপুরে ত্বক ফর্সাকারী নকল ক্রীম বিক্রির দায়ে ব্যাবসায়ীকে জরিমানা 

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ

মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুদ,  নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সা করার নামে বিএসসিআইয়ের অনুমতিবিহীন নকল ক্রিম ও প্রসাধনী বিক্রির অভিযোগে  ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারে এই অভিযান পরিচালনা করে

অভিযুক্ত  ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই।

রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারের ‘খান ভ্যারাইটিজ স্টোর’ দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় ফরিদপুর বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) সোহরাব হোসেন ও সদরপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,

অভিযানে খান ভ্যারাইটিজ স্টোর নামক

দোকানে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুদ, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সাকারী ক্রিম ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে দোকান মালিক রিংকু খানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্যে মজুদ, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সাকারী ক্রিম ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে দোকান মালিককে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD