1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক!

বালিয়াকান্দিতে চক্ষু ক্যাম্প: শতাধিক অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু সেবা

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী থেকেঃ

রাজবাড়ী বালিয়াকান্দি
বালিয়াকান্দি আই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো “চক্ষু ক্যাম্প–২০২৫ (পর্ব–২)”। বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান এ কার্যক্রমে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

ক্যাম্পে বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখ ফুলে যাওয়া, লাল হওয়া, চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, ঝাপসা দেখা–সহ বিভিন্ন চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেন।

দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। আগের ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসা সেবা পাওয়ার পাশাপাশি ৩ জন দরিদ্র রোগীর সফলভাবে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছিল।

নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের মোমেনা বেগম বলেন, বালিয়াকান্দিতে উন্নতমানের চক্ষু সেন্টার নেই। চিকিৎসার জন্য আমাদের পাশ্ববর্তী জেলায় যেতে হয়, তাতে ভোগান্তিও পোহাতে হয়। এখানে মাত্র ২০ টাকার বিনিময়ে ভালো সেবা পেয়েছি। চাই এই উদ্যোগ সবসময় চলমান থাকুক, যাতে আমাদের মতো দরিদ্র রোগীরা উপকৃত হতে পারে।

বালিয়াকান্দি আই ফাউন্ডেশন জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। নিয়মিত চক্ষু সেবা প্রদানের মাধ্যমে এলাকার দরিদ্র, বৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD