1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

ভোলায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে বিশেষ আলোচনা সভা ও র‌্যালি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

 

জেলা প্রতিনিধি, ভোলাঃ

ভোলায় জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশগত সংকট ও এর বহুমাত্রিক প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “জলবায়ু পরিবর্তন ও প্রভাব” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ভেলুমিয়া বিশ্ব রোড সংলগ্ন খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন-এর ভোলা জেলা সভাপতি মোঃ হারুন অর রশীদ। তিনি বলেন,
“জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলে শুধু নদীভাঙনই নয়, বরং জলবায়ু–জনিত রোগের ঝুঁকি, বৃষ্টিপাতের অমিল এবং উপকূলীয় কৃষি ও জীববৈচিত্র্যের ক্ষতিও বাড়ছে। তাই আমাদের জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি, প্রযুক্তি ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হিরন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হলে স্কুল পর্যায়েই জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব সম্পর্কে কার্যক্রম চালানো অত্যন্ত জরুরি। তাদেরকে প্রাকৃতিক সম্পদ রক্ষায়, বৃক্ষরোপণ ও পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।”

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাকসুদুর রহমান তার বক্তব্যে বলেন, “জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেবল সরকার নয়, প্রতিটি ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানকে সক্রিয় ভূমিকা নিতে হবে। সবার অংশগ্রহণে নদী সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা সম্ভব।”

সভা শেষে উপস্থিত সবাইকে আহ্বান জানানো হয়, যেন তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা গ্রহণ করে। বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় নদী সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্বের প্রতি।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্য ইকোনমিস্ট-এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন, ইকবাল হোসেন, আমেনা খাতুনসহ প্রমুখ।

সভা শেষে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনগণকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতন হতে উদ্বুদ্ধ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD