1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সাভারে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপির মোটরসাইকেল মোহরাও অবস্থান কর্মসূচি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভারঃ

সাভারে আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সাভার পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মোহরা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল-সন্ধ্যা থেকে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৯ আসনের মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

সাভার পৌর বিএনপির সার্বিক সহযোগিতায় ওবায়দুর রহমান অভি ও ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফের সমন্বয়ে আয়োজিত এই মোটরসাইকেল মোহরাটি ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় থেকে শুরু হয়ে রেডিও কলোনি পর্যন্ত গিয়ে শেষ হয়।

মোহরায় শতাধিক মোটরসাইকেল নিয়ে সাভার পৌর বিএনপির নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা দলের পতাকা, ব্যানার ও স্লোগানসহ শান্তিপূর্ণভাবে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

সাভার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ বলেন,
“ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সাভার পৌর বিএনপি মাঠে রয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”

মোটরসাইকেল মোহরার মাধ্যমে সাভার বিএনপির নেতাকর্মীরা তাদের ঐক্য, শক্তি ও গণআন্দোলনের প্রস্তুতির বার্তা তুলে ধরেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD