1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

 

মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা শহরের আশপাশের সড়ক পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অবস্থান করে দলের নেতারা সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তৈয়বুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, একরামুল হক বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আবু তালেব, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মাস্টার, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, মাঝবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য ও আসিফ মন্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ ও সমাবেশে বিএনপি নেতারা বলেন, “আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচীর বিরুদ্ধে আমাদের এই মিছিল ও সমাবেশ। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনরা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। কেউ বিশৃঙ্খলা করলে আমরা তা প্রতিহত করতে প্রস্তুত আছি।” তারা আরও জানান, “বৃহস্পতিবার সারাদিন আমরা মাঠে থাকবো।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD