1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

মানবিক চেষ্টা শেষ হলো মৃত্যুর মিছিলে, নোয়াখালীতে পথচারী নারীকে বাঁচাতে গিয়ে দুই বন্ধুর প্রাণহানি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি : মোঃ ইসমাইল হোসেনঃ

নোয়াখালীতে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে দুই তরুণ বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)। নিহত সহিদ স্থানীয় মোতালেব প্লাজার ‘স্বপ্নচূড়া’ নামের দোকানে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে সহিদ ও মোশারফ চৌমুহনীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে জোরে ধাক্কা খায়। এতে সহিদ ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত মোশারফকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাধীন, তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।”

এদিকে, দুই তরুণ বন্ধুর এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, সহিদ ও মোশারফ ছিল অবিচ্ছেদ্য বন্ধু। তাদের প্রাণহানিতে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের মাতম চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD