1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভারঃ

ঢাকা-১৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও “মায়ের ডাক” সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির আগমন উপলক্ষে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি আয়োজন করেন বিএনপির ঢাকা জেলা সাভার থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, “ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটের মাধ্যমেই আমরা তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন করতে চাই।”

প্রস্তুতি সভাকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সভা শেষে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ জনগণ ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আগাম নির্বাচনে বিএনপির বিজয় কামনা করেন।

এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD