
মেহেরপুর থেকেঃ
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
০৯/১১/২৫ রবিবার দুপুরে সদর উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত চার শিশু হলো—রাজনগর গ্রামের মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে ফাতেমা (১৪), মিম (১৪), আফিয়া (১০) এবং আলসিয়া (১০)। ফাতেমা ও মিম অষ্টম শ্রেণির এবং আফিয়া ও আলসিয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এই দুঃখজনক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি দলীয় সিনিয়র নেতৃবৃন্দসহ নিহত শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সান্ত্বনা প্রদান করেন।
অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, একই পরিবারের চারটি শিশুর মৃত্যু শুধু ওই পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ যেন নিষ্পাপ শিশুদের জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।”