1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

ইতিহাসে বা বিপক্ষে দায়ভার রয়েছে এমন  দলের সাথে জোট হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ।     

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহব্বায়ক  নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। 

মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে এনসিপির  বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে  রাজশাহী পর্যটন মটেল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এ রকম কোনো শক্তির সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বার ভাবতে হবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই।

নাহিদ বলেন, জুলাই সনদ সাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে গনভোটের মাধ্যমে । গনভোটের ফলাফলে  ড. ইউনুস এই আদেশ সাক্ষর করবে। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর  করতে পারবে না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে।  কোন ধরণের নোট আব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর  করবো না।

নাহিদ বলেন, ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে । আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা চালাবে। আওয়ামি লীগকে পূর্নাবাসন করার চেষ্টা করছেন ১৪ দল।

তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনুসের নেতৃত্বে নির্বাচন হবে। শাপলা  প্রতীকের বিষয়ে তিনি বলেন,  নির্বাচন ও রাজনৈতিক কার্য্যক্রম ব্যহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে কাজ করছে। রাজনৈতিক ভাবে যদি আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD