1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

আরএমপিতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্স (৪র্থ পর্যায়ের ৪র্থ ব্যাচ) উদ্বোধন করলেন পুলিশ কমিশনার মহোদয়।                  

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো;

 

“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং স্কুলের আয়োজনে শুরু হয়েছে নির্বাচনি দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (৪র্থ পর্যায়ের ৪র্থ ব্যাচ)।

আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল সোয়া ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র-১ ও ২ এর উদ্বোধন করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

পুলিশ কমিশনার মহোদয় বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলকভাবে আয়োজনের জন্য বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই নির্বাচন দেশ ও বিশ্বের সামনে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে পুলিশ, অন্যান্য বাহিনী সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবে। তাই দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে হতে হবে সচেতন, দায়িত্বশীল ও পরিস্থিতি মোকাবেলায় দক্ষ। বক্তব্যের শেষে পুলিশ কমিশনার মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশের লক্ষ্য হলো জনগণকে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত অংশগ্রহণকারীদের আহ্বান জানান যেন তারা প্রশিক্ষণটি মনোযোগ, দায়িত্ববোধ ও আন্তরিকতা নিয়ে সম্পন্ন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) জনাব মো: গোলাম রাব্বানী শেখ, পিপিএম (বার) এবং অংশগ্রহণকারী প্রশিক্ষাণার্থীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD