1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই গ্রামের আব্দুস সামাদ সরদারের পুত্র। গতকাল ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মাহবুব সরদারের ধানক্ষেতে বৈদ্যুতিক তার টানানো ছিল ধানক্ষেত পাহারার জন্য। ভোরে কাজের উদ্দেশ্যে ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুর রহমান অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, উপজেলা কৃষি অফিসের তদারকি ও সচেতনতা কার্যক্রমে মারাত্মক অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, কৃষি অফিসের নিয়মিত মনিটরিং ও বৈদ্যুতিক তার ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ থাকলে এ মৃত্যু এড়ানো সম্ভব হতো।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার এখনও মামলা করেনি। তারা যদি মামলা করতে চান, তবে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হবে।
গ্রামবাসীরা দাবি করেছেন কৃষি অফিসের অবহেলা ও নিরাপত্তা নির্দেশনার অভাবে এমন মৃত্যুর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD