1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্যায় করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ দল: সমাজকল্যাণমন্ত্রী মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

কোদালের আঘাতে চাচা শ্বশুর নিহত, অভিযুক্ত ভাতিজি জামাই পলাতক

  • প্রকাশিতঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সংঘর্ষে মোঃ মুকতু মিয়া (৬০) নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুকতু মিয়ার সঙ্গে তার ভাই মফিজ মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে পাশে থাকা মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল মিয়া (৩৫) কোদাল দিয়ে মুকতু মিয়াকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আহতের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুকতু মিয়া কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেক মিয়ার ছেলে। অভিযুক্ত সোহেল মিয়া ভরা গ্রামের বাসিন্দা হলেও বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD