1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়: মীর শাহে আলম সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা: অন্যতম মুল অপরাধী গ্রেফতার অন্যায় করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ দল: সমাজকল্যাণমন্ত্রী মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

চকরিয়ায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

চকরিয়া উপজেলা প্রতিনিধিঃ

চকরিয়া থানাধীন চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্তে রাস্তার উপর ৮/৯ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরী অস্ত্রসস্ত্র নিয়ে রাস্তায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করত: ডাকাতি করার উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলিয়ে বাঁধা সৃষ্টি করে বান্দরবান লামা থানা এলাকার দিক হতে চকরিয়া থানা এলাকার দিকে আগত কয়েকটি গাড়ীকে আটকে ফেলে। তখন চকরিয়া থানা পুলিশের টিম ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করে কয়েকজনকে মারধর করে মহাসড়কে দুই পাশে গভীর জঙ্গলে পালিয়ে যায়। উপরোক্ত ডাকাতির ঘটনাকে কেন্দ্র করিয়া এসআই/নিঃ জাকির হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করিলে চকরিয়া থানার মামলা নং- ৫০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- 399/402 The Penal Code 1860 রুজু করা হয়। ই ০১/১০/২০২৫ ইং তারিখ কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন এর সাবির্ক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ চকরিয়া থানা জনাব তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই/নিঃ সোহরাব সাকিব, এসআই/নিঃ আরকানুল ইসলাম, এএসআই/নিঃ খলিলুর রহমান, এএসআই/নিঃ জুয়েল বড়ুয়া, এএসআই/নিঃ আনোয়ার হোসেন, এএসআই/নিঃ আলাউদ্দিন, সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করিয়া চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডসংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় সহ আশপাশ এলাকায় দুপুর ১২.১০ ঘটিকা হতে বিকাল ১৬.১০ ঘটিকা অভিযান পরিচালনা করিয়া ডাকাতি প্রস্তুতি মামলার সাথে সক্রিয়ভাবে জড়িত আসামী- ১। মোঃ ওমর ফারুক(২৮),পিতা- শহরমুল্লুক, মাতা- মুরশিদা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ জিসান(১৯), পিতা- মোঃ ফয়েজ, মাতা- আমেনা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ৩। জসিম উদ্দিন প্রঃ বার্মাইয়া জসিম (২৬), পিতা-জাকের আহমেদ, মাতা-আয়েশা বেগম, সাং-উচিতারবিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৪। মোঃ মোবারক (২৫), পিতা- নজরুল ইসলাম সাং- মুসলিম নগর ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া কক্সবাজার, ৪। মোঃ আবুল কালাম, পিতা- আবদুল মজিদ, সাং- স্থায়ী বিনামা,০৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভার, বর্তমান- মুসলিম নগর,ফাঁসিয়াখালী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের’’কে ১।একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, ২। একটি দেশীয় তৈরী লোহার পাইপগান, ৩। ১টি সাদা রংয়ের তাজা কার্তুজ, ৪। ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীগণ আন্তজেলা ডাকাত দলে সক্রিয় সদস্য। আসামীগণ চকরিয়া থানায় সহ বিভিন্নয় এলাকায় ডাকাতি করে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD