1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আক্কেলপুরে ভালো ফলনের মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ধান ঘরে তুলতে কৃষকের দৌড়ঝাঁপ। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়: মীর শাহে আলম সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা: অন্যতম মুল অপরাধী গ্রেফতার অন্যায় করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ দল: সমাজকল্যাণমন্ত্রী মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা

পত্নীতলা সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ৩

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা সীমান্তে বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবু তাহেরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ঘোলাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫ গ্রাম হেরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন— পত্নীতলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৪৬), তার ছেলে মো. শহিদ হাসান (২২) এবং চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. সৌমিক হাসান (২৮)।

পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD