1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পাইকগাছায় চলমান রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, প্রশাসনের সরেজমিনে ত্রুটি চিহ্নিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

 

পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডে নজরুল বেকারীর বাড়ি থেকে আলমগীর এর মা’র বাড়ি পর্যন্ত চলমান ঢালাই রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার মোঃ রুহুল কুদ্দুস নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে এবং কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ২/৩ নং ইট ব্যবহার সহ নানা ধরনের সমস্যা দেখা দেয়।

এমন অভিযোগের ভিত্তিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর নির্দেশে সরেজমিনে কাজ পরিদর্শন করেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে কাজের মান ও অভিযোগের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা একাধিক অনিয়ম ও ত্রুটি শনাক্ত করেন। বিশেষ করে সঠিক অনুপাতে সামগ্রী ব্যবহার না করা, ঢালাইয়ের ত্রুটি এবং ২/৩ নং ইট বসানোর অনিয়ম ধরা পড়ে। এ সময় কর্মকর্তারা পৌর প্রশাসকের নির্দেশে ঠিকাদার কর্তৃপক্ষকে দ্রুত এসব ত্রুটি সংশোধনের পাশাপাশি নিম্নমানের ইট অপসারণ করে ১ নং ইটের ব্যবহার সহ কাজের গুনগত মান বজায় রেখে পুনরায় কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বহু প্রতীক্ষার পর শুরু হওয়া এই রাস্তা নির্মাণকাজে নিম্নমানের কাজের কারণে তারা হতাশায় পড়েছিলেন। তাদের দাবি ছিল,মানসম্মতভাবে কাজ সম্পন্ন না হলে সরকারি অর্থের অপচয় হবে এবং এলাকাবাসীও ভোগান্তির শিকার হবেন।

এ প্রসঙ্গে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সরকারি অর্থে উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাজের মান নিশ্চিত করতেই পুনরায় কাজ করানো হবে।

এদিকে প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে আশা ব্যক্ত করেছেন যে, এবার মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন। পাশাপাশি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD