1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

টিভি নেটওয়ার্ক নিয়ে দ্বন্দ্বে তানোরে পুলিশের ওপর আক্রমন, আটক ১।   

  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ বার পঠিত

 

মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি , রাজশাহীঃ

 

টিভি নেটওয়ার্ক (ডিস) সংযোগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজশাহীর তানোরে পুলিশের উপর আক্রমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। শুক্রবার দুপুরে থানা গেটের সামনেই এ ঘটনা ঘটে। এসময় জুবায়ের আলী (৩৮) নামের একজনকে পুলিশ আটক করেছে। জুবায়ের স্থানীয় বিএনপির নেতা মিজানুর রহমান মিজানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। তার বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকায় তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী (৪০) ‘ময়না কেবল টিভি নেটওয়ার্ক’ ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সম্প্রতি সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়া হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার বিরোধ সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়। শুক্রবার থানায় তা সমাধানের জন্য বসা হয়। এসময় মোকলেছের লোকজন থানার সামনে আসলে তাদের মারধরের চেষ্টা করা হয়। এসময় বাধা দিতে গিয়ে পুলিশের ওপর হামলা চালায় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন। এসময় আহত হন এএসআই রুহুল আমীন ও এক কনস্টেবল ।

কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধনের জন্য তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হলে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃস্টি করে তাকে ও তার লোকজনের ওপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে উল্টো পুলিশের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে তানোর থানার ওসির সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ এস পি বলেন বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD