1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন উপজেলা, পৌরসভা ও থানা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম রাজশাহীতে হাফ ম্যারাথন অনুষ্ঠিত নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে: রাসিক প্রশাসক জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা। রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়

৫৩ লাখ টাকা হাতানো ‘জ্বিনের বাদশা’ অবশেষে র‍্যাব-৮ এর হাতে আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

 

জেলা প্রতিনিধি, ভোলাঃ

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসীর ৫৩ লাখ টাকা প্রতারণার মামলায় কথিত ‘জ্বিনের বাদশা’ কামাল মীর (৪৮) কে আটক করেছে র‌্যাব-৮ এর একটি টিম। ১ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮ ঘটিকার সময় ভোলার বোরহানউদ্দিন দক্ষিণ কাস্টম স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত কামাল ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. রিফাত অভি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পারিবারিক সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে কামাল মীর নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে বিভিন্ন বিজ্ঞাপন দিতেন এবং প্রতারণা চালাতেন। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ফাঁদ পাতেন। ভুক্তভোগীর সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে অনলাইনের মাধ্যমে মোট ৫৩ লাখ টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালতের নির্দেশে গত ১৭ মে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনের ভিত্তিতে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে কামাল মীরকে আটক করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব-৮। এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD