
এক দফা দাবি আদায়ে রোডমার্চ সাফল্যের লক্ষ্যে গোয়ালন্দ মোড় জাতীয়তাবাদী বিএনপি’র প্রস্তুতি সভা
রাজবাড়ী জেলার গোয়ালন্দমোড় জাতীয়তাবাদী বিএনপি’র এক দফা দাবি আদায়ে রোডমার্চ সাফল্যের লক্ষণ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, ‘আমরা এক দফা আন্দোলনের ডাক দেওয়ায় আজ মাঠে-ময়দান থেকে মানুষ ছুটে আসছেন। রোড মার্চ দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। আমরা আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে জনগণকে সুবিধা দিতে হবে সঠিকভাবে নির্বাচন দিতে হবে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।ফরিদপুর থেকেই এ সরকারের পতন ঘণ্টা বাজানো হবে। আজ বুধবার বিকেলে এক দফা দাবি আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন।
আবদুল আওয়াল মিন্টু বলেন, এক দফা দাবী আদায়ে আমরা মাঠে আছি থাকব।গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে দলটির ফরিদপুর জেলা, ফরিদপুর মহানগর ও রাজবাড়ী জেলা কমিটি।
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল হক শাহাজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, ফরিদপুর জেলার সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগরের সভাপতি এফ এম কায়ুম জঙ্গি, ফরিদপুর বিভাগের সহসংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্যসচিব অ্যাডেভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, স্বেচ্ছসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর বিভাগ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। সভায় আগামী ৩ অক্টোবর এক দফা দাবি আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে নেতাকর্মীরা বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ওই রোড মার্চে রাজবাড়ী জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে বলেও জানান নেতাকর্মীরা। গোয়ালন্দ মোড় থেকে শুরু হবে এই রোড মার্চ।