1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

কিশোরগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী পালন।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পঠিত

 

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও সৃষ্টিবৈকালিং কোচিং সেন্টারের পরিচালক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু। উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, কবি লেখক সাংবাদিক ও সাধারণ সম্পাদক এ্যাডকিউ কিশোরগঞ্জ মাহফুজুর রহমান মন্ডল।সাহিত্য শিক্ষা পরিষদের সভাপতি আজহারুল ইসলাম আল আজাদসহ অন্যান্যরা অংশ নেন।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী লিয়াকত হোসেন, কবি আজহা রুল ইসলাম আল আজাদ, আব্দুল মান্নান, আব্দুল আলীম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবির সৃষ্টিকর্ম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে তা জীবন ব্যবস্থায় প্রতিফলিত করতে হবে। নজরুলকে নিয়ে যতটা গবেষণা হওয়া উচিত ছিল, তা এখনো হয়নি। গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমেও কবি নজরুলের বিভিন্ন বিষয় বিশেষ করে যেগুলো নিয়ে এখবো গবেষণা করা হয়নি। সেগুলো নিয়ে গবেষণা করে আমাদের জ্ঞানভান্ডারে যোগ করতে হবে।

অনুষ্ঠান শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD