1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

রাজবাড়ীর কালুখালীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২২

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পঠিত

 

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর ও সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সরকার পরিবহনের একটি বাস (নং: ব-১১-০০৭০) এবং ঢাকা থেকে আসা সুবর্ণ এগ্রোর ট্রাক (নং: ট-২২-৪৬০৮)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্হানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে যানবাহন সরিয়ে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD