1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জীবন বৈচিত্র্য

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৯৪ বার পঠিত

দীপ্ত চক্রবর্ত্তী

জীবনকে দেখেছি নাঙ্গা শিশুর মুখে
মায়ের স্তন আর লেগে থাকা ভাতের কণায়
অম্লান গরিমায় হাসে।
জীবনকে দেখেছি সবুজের বুকে সোনা রং দেখে
হাজার মুখে প্রাপ্তির উল্লাসে।
অপত্য স্নেহে,মায়ের ভালোবাসায়
কচি প্রাণ বেড়ে উঠে নির্বিঘ্নে,
জীবন জুড়ে যায় জীবনের সঙ্গে।
প্রেমের স্পর্শে প্রেমিক যুগলের বাঁধন-হারা আবেগে,
আর দেখেছি নর-নারীর স্বপ্নমাখা ঘরে
জীবন আলপনা আঁকে।
গোধূলির অবকাশে উচ্ছসিত জীবন
পাখির কলগানে,ফুলের সুবাসে;
রবির লালিমায় উদ্ভাসিত জীবন দেখেছি
ঝর্ণার ছন্দে অজানায় যায় ভেসে।
দেখেছি জীবনের ভয়ঙ্কর রূপ
দারিদ্র্যের নিষ্ঠুর পাড়ায়,দুর্ভিক্ষের বিভীষিকায়;
জীবনের করুণ সৌন্দর্যও
দেখেছি বিরহের অশ্রুধারায়।
দেখেছি জীবন ডুবে গিয়ে নিরাশার ভিড়ে
মূর্ত হতে চায় স্মৃতির মৃণাল ধরে।
দেখেছি জীবন যুদ্ধের আবহে
দুলে উঠে বারবার ভীতি আর উচ্ছ্বাসে;
জীবন দুর্বার আশার ভেলায় ভেসে।
জীবন বুঝি-বা মেঘের মতন
রূপ বদলায় নিত্য আবেশে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD