1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

পোরশায় গৃহিণীকে অচেতন করে সর্বস্ব লুট

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় চেতনা নাশক ঔষুধ নাকে-মুখে দিয়ে গৃহকর্ত্রীকে অচেতন করে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার ৪নং গাংগুরিয়া ইউনিয়নের চাঁচাইবাড়ি (খরপা) গ্রামে। সেদিন বিকালে অজ্ঞাতনামা তিনজন মহিলা মৃত ওছের আলীর ছেলে মাদ্রাসার কর্মচারী আব্দুল মালেকের বাড়িতে প্রবেশ করে। খাবার পানি চেয়ে প্রবেশ করে বাড়িতে অবস্থানরত মালেকের মেয়ে বুলবুলিকে অজ্ঞান করে তার গলায় থাকা স্বর্ণের চেইন, একজোড়া কানের ও নগদ ৫২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় মালেক ও তার স্ত্রী এবং বুলবুলীর স্বামী আনাবাবু বাড়িতে ছিলেন না। পরে বুলবুলীর জ্ঞান ফিরলে তার স্বামী, বাবা-মার কাছে ঘটনার বিষয়ে অবগত করেন। এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমানের কাছে জানতে চাইলে তাকে কেউ অবগত করেন নি বলে তিনি জানান। তবে সকলকে এবিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD