1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল নিয়ে দ্বন্দ্বে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশসহ আহত ৭

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট সরকারি কলেজ শাখা (জসক) ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পুলিশসহ ৭ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) ও পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। তারা সকলেই জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা আজ সকাল থেকে কলেজে অবস্থান নেন এবং ধর্মঘট পালন করেন।

এসময় তারা ‘অবৈধ কাউন্সিল, মানি না- মানবো না’, ‘বয়কট বয়কট, টিম-১৬ বয়কট’, ‘একতরফা কাউন্সিল, মানি না-মানবো না’, ‘অর্থের বিনিময়ে কাউন্সিল, মানি না- মানবো না’, বলে স্লোগান দেন। এই কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একটি পক্ষ কলেজে অবস্থান নেওয়ায় ৩টায় কাউন্সিল করতে পারেনি কেন্দ্রীয় নেতারা।

বিকেল সাড়ে ৪টার দিকে কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে কলেজ ফটকে দিকে যায়। এসময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। কয়েকজন আহত হলে নেতাকর্মীরা তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন। এছাড়া ছাত্রদলের কয়েকজন আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD